আগামী ২৪ ঘণ্টা কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ভারি বর্ষণ! সতর্কতা জারি আবহাওয়া দফতরের

রাজ্যবাসীর জন্য আবহাওয়ার বড় খবর। আগামী ২৪ ঘণ্টা ধরে কলকাতা-সহ (Kolkata Weather) গোটা রাজ্যে বৃষ্টির (West Bengal Weather) আবহাওয়া বজায় থাকবে। আজকের আবহাওয়ার আপডেট অনুযায়ী, শুক্রবার রাজ্যজুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে যেমন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তেমনই দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতেও ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে রাজ্যজুড়ে ভারি বৃষ্টি নামতে পারে। সেই সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া।

বৈশাখ মাস শুরু হতেই কালবৈশাখী (Kalbaisakhi) যে দাপট দেখাতে শুরু করেছে রাজ্যজুড়ে, তা কার্যত স্পষ্ট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুধু ভারি বৃষ্টি নয়, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও (Hailstorm) আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানিও দেখা যেতে পারে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাবধানে থাকার এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদেরও তাঁদের জমির ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে পরবর্তী বুলেটিনে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।