সুকন্যা মন্ডল একা নয়, ভোলে ব্যোম রাইস মিলের ডিরেক্টর অনুব্রতর বাড়ির পরিচারক

আজ বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ভোলে ব্যোম রাইস মিলে হানা দেয় সিবিআই আধিকারিকরা। খোঁজ চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির। একা অনুব্রত-কন্যা সুকন্যা মন্ডল নয়, ভোলে ব্যোম রাইস মিলের মালিক হিসেবে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতির এক পরিচারকের নাম !
কিন্তু ওই ব্যাক্তির নাম এখনও জানা যায়নি। বিরোধীদের অভিযোগ, নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে পরিচারককে রাইস মিলের ডিরেক্টর বানিয়েছিলেন অনুব্রত। স্থানীয়দের দাবি, কখনও কখনও তৃণমূল নেতার সঙ্গে রাতের অন্ধকারে রাইস মিলে ঢুকতেন ওই পরিচারক। ওই ব্যাক্তিকে টাকার ভাগ দেওয়া হত বলে অভিযোগ।
উল্লেখ্য, সিবিআই পৌঁছানোর ৪০ মিনিট পর অনুব্রত মন্ডলের ভোলাবোম রাইস মিলের গেট খোলা হয়। মিলের গেট খুলতেই পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্যের হদিশ। চালকলের ভেতরে পাওয়া গেলো অন্তত ৬ টি গ্যারেজ। আর সেইখানেই দাঁড়িয়ে রয়েছে সারি সারি দামি গাড়ি।