একাধিক রাজ্যে নেমে আসবে অন্ধকার ! বকেয়া টাকা না দেওয়ায় ১৩ রাজ্যের বিদ্যুৎ সংস্থার ওপর নিষেধাজ্ঞা

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে বকেয়া বিদ্যুতের টাকা মেটানোর জন্য আবেদন জানিয়েছিলেন। আবেদনের পরেও টাকা বকেয়া থাকার কারণে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার থেকে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে একাধিক বিদ্যুৎ সংস্থার ওপর নিষেধাক্কা জানিয়েছিল কেন্দ্র। সেই রাজ্যগুলির সংখ্যা ১৩ টি যার মধ্যে রয়েছে ২৭ টি বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার নাম। ১৩ টি রাজ্য হলো মহারাষ্ট্র ,মধ্যে প্রদেশ, কর্ণাটক,তামিল নাড়ু ,রাজস্থান সহ একাধিক রাজ্য। ফলে সেই সব রাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিয়ে অনিশ্চয়তার কারণ সৃষ্টি হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার পাওয়ার সিস্টেম ক অপারেশনের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকাটি জারি করা হয়েছে ইন্ডিয়াকেন এনার্জি এক্সচেঞ্জ , হিন্দুস্তান পাওয়ার এক্সচেঞ্জ ও পাওয়ার এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এর কাছে। বকেয়া টাকা না মেটানোর কারণে মহারাষ্ট্র,মধ্যে প্রদেশ, কর্ণাটক,তামিল নাড়ু,রাজস্থান সহ ১৩ রাজ্যের ২৭ টি বিদ্যুৎ বণ্টনকারী সংস্থাকে বিদ্যুৎ কেনার নিষেধাক্কা জারি করা হয়েছেন।

টিউব ১৩ টি রাজ্যের মধ্যে ছাড় পেয়েছে ৬ টি রাজ্য। রাজ্য গুলি তরফ থেকে জানানো হয়েছে যে। ডিসকোমগুলির তরফে বকেয়া অর্থ সব মিটিয়ে দেওয়া হয়েছে। তারপরে বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্র, অন্ধ প্রদেশ, ঝাড়খন্ড,বিহার, মনিপুর ও ছত্তীসগড় এই রাজ্য গুলি বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা গুলি পাওয়ার মার্কেটে বিদ্যুৎ কেনাবেচা করতে পারবে।