আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজ্যে! আপডেট আবহাওয়া দপ্তরের

রাজ্যবাসীর জন্য আবহাওয়ার পূর্বাভাসে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে রাজ্যে আজকের আবহাওয়া মোটের উপর স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বাংলার আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। এই বজ্রগর্ভ মেঘের কারণেই রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে শুরু করেছে, যা আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরপূর্ব ভারত জুড়ে বজ্রগর্ভ মেঘের একটি বড়োসড়ো সঞ্চার হয়েছে। এর প্রভাবেই রাজ্যের আবহাওয়ায় এই পরিবর্তন দেখা যাচ্ছে এবং যখন তখন বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও এই বৃষ্টির প্রভাব পড়বে এবং এলাকাগুলি ভিজতে পারে।

বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তার সঙ্গে হালকা হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে। তবে হাওয়ার গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার থাকবে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এই বৃষ্টির পূর্বাভাসে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। কৃষকদেরও আবহাওয়ার এই পূর্বাভাস মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।