বিপদে পড়লেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ
August 18, 2022

পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মন্ডলের গ্রেফতারি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আয়ের সঙ্গে সম্পত্তির কোনও সামঞ্জস্য নেই। কয়েক বছরে সম্পত্তির পরিমাণও বেড়েছে সাইক্লোনের গতিতে।
আজ, বৃহস্পতিবার রাজ্যের এমনই ১৭ জন হেভিওয়েট নেতার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। সেই তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, মনোজ কুমার ওঁরাও, আব্দুল মান্নান প্রমুখ।
সম্প্রতি, নেতা-মন্ত্রীদের সম্পত্তি কীভাবে বাড়ছে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি) খতিয়ে দেখুক, এমনই আবেদন জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় ইডিকেও যুক্ত করার নির্দেশ দিয়েছিল আদালত।