লোকনাথ বাবার মন্দিরে হাজির সাংসদ নুসরত জাহান , জল ঢাললেন বাবার মাথায়

কচুয়া লোকনাথ বাবার মন্দিরে গেলেন বক্সিরহাটের সাংসদ হজরত জাহান। সেখানে বাবার মাথায় জল ঢাললেন নুসরত।

জন্মাষ্টমীর উপলক্ষে বক্সিরহাটের সাংসদ এসেছিলেন মাতিয়ে কচুয়া লোকনাথ মন্দিরে। এদিন মন্দিরে এসে লোকনাথ বাবার মাথায় জল ঢালেন এবং পুজো দেন।

পুজোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নুসরত বলেন, বাবা সবার মঙ্গল করুক। সবাই সুস্থ ও শান্তিতে ভালোভাবে থাকুক। তাকে মন্দিরে দেখে ভিড় জমে যায়। এছাড়াও নুসরত বলেন যে, এই বছর পুজো দিতে ১০ লক্ষেরও বেশি লোক এখানে আসবেন। এই জন্য পুলিশ – প্রশাসন অতি সক্রিয়। সভায় যাতে ভালো ভাবে পোজ দিতে পারে, সেই ব্যবস্থা করা হবে। বাবা সকলকে ভালো রাখবেন।

এদিন লোকনাথ বাবার পুজোর পর সরজমিনে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেন বক্সিরহাটের সাংসদ নুসরত জাহান। নুসরত জাহান মুসলমান হলেও বিভিন্ন হিন্দু প্রতিষ্ঠানে যাওয়া নিয়ে অনেক মৌলবাদী অনেক মন্তব্য করেছিলেন ,কিন্তু এবার লোকনাথ বাবার মন্দিরে যাওয়া নিয়ে এখন পর্যন্ত তাদের কোনো মন্তব্য আসে নি।