আজ থেকে প্রায় ৫ হাজার বছর আগে, জেনেনিন আপনিও

জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মানবরূপে মর্তে আবির্ভাব ঘটে। শ্রীকৃষ্ণের জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়।

আজ থেকে প্রায় ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে এদিনে এক বৈরী সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে নিরাকার ব্রহ্ম বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন। দ্বাপর যুগে ওই সময়ে একটা ত্রাসের রাজত্ব কায়েম ছিল। কতিপয় রাজা রাজধর্ম, কুলাচার, সদাচার ভুলে স্বেচ্ছাচারিতা, অন্যায়-অবিচারে মত্ত হয়ে উঠেছিল।

জন্মাষ্টমী: প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হলেও এ বছর অষ্টমী তিথি দুই দিন হাওয়ায় জন্মাষ্টমী কোন দিন করা উচিত তা নিয়ে সংশয় রয়েছে মানুষের মধ্যে।