জ্যোতিপ্রিয়র ওপর রেগে গেলেন মুখ্যমন্ত্রী , তার পর মন্ত্রিসভায় কি বললেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার নবান্নে বৈঠক ছিল মন্ত্রীসভার। সেই বৈঠকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর রেগে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলে জ্যোতিপ্রিয় বালু নাম পরিচিত। এদিনের বৈঠকে মমতা বন্ধ্যোপাধ্যায় তাকে সটান প্রশ্ন করেছেন ,বালু তোমার নামে এত অভিযোগ শুনছি কেন ? পরিছন্ন ভাবমূর্তি রেখে চলো। কেন আমাকে অভিযোগ শুনতে হবে ?

মুখ্যমন্ত্রী বালুকে দিয়ে শুরু করলেও পরে সকল মন্ত্রীকেই ব্যক্তিগত ও সরকারের ভাবমূর্তি সম্পর্কে সচেতন থাকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রী সভায় অবস্থিত নতুন মন্ত্রীদের বলেছেন ,কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত ফাইল যেন ভালো করে পড়েন। তারপর যেন সই করেন।

জানা যায় , ক্যাবিনেটে বৈঠকের সময় মুখ্যমন্ত্রী তার মন্ত্রীদের সতর্ক করে বলেছেন , BJP ফাঁদ পেতে বসে রয়েছে। কোনো ছিদ্র পেলেই চেপে ধরবে। তাই বুঝে চলতে হবে। কাউকে কোনো সুযোগ দেওয়া যাবে না।

মমতা বন্দোপাধ্যায়ের প্রথম ও দ্বিতীয় সরকারে খাদ্য মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর সঙ্গে গোটা উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তাকে বানানো হয়েছিল। দিদির তৃতীয়বার ক্ষমতায় বালুকে পাঠানো হয় বন দফতরে। উত্তর ২৪ পরগনা জেলা সাংগঠনিক ভাবে ভেঙে দেওয়াই বালুর ক্ষমতা অনেকটাই কমে যায়।