জম্মু ও কাশ্মীর: ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার

ভূমিপুত্র না হলেও জম্মু ও কাশ্মীরে মিলবে ভোটাধিকার। বড় ঘোষণা নির্বাচন কমিশনের। এই প্রথমবার ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার। জম্মু ও কাশ্মীর নিয়ে নির্বাচন কমিশনের ঐতিহাসিক ঘোষণার পরই হুমকি লস্কর-ই-তইবার। ভিনরাজ্যের বাসিন্দাদের উপরে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিল তারা।

জঙ্গিদের একটি ওয়েবসাইটে সরাসরি এই হুমকি দিয়েছে জেহাদিরা। অন্যদিকে, প্রায় ২৫ লাখ ভিনরাজ্যের ভোটার তৈরী হবে জম্মু ও কাশ্মীরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এরফলে সেখানে বাড়তি সুবিধা পাবে বিজেপি।

উল্লেখ্য, এই ঘোষণার পরই লস্করের এহেন হুমকি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি উপত্যকায় কাশ্মীরি পন্ডিত ভিনরাজ্যের বাসিন্দাদের উপরে হামলার অনেক ঘটনা ঘটেছে। সেই উত্তেজনার মধ্যেই এবার এক নতুন মাত্রা যোগ করল জেহাদি গোষ্ঠীর হুমকিতে।