Sports: হাফসেঞ্চুরি গিল-ধাওয়ানের, জয়ের অপেক্ষা

আজ, বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে’তে নেমেছে ভারতীয় দল। জিম্বাবোয়ের বিরুদ্ধে জবাবী ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী ইনিংস খেলেছেন ভারতীয় তারকা শিখর ধাওয়ান এবং শুভমান গিল। এখনও পর্যন্ত ৫৬ বলে ৬৫ রান করছেন শুভমান গিল। তিনি ৭টি চার এবং একটি ছক্কা মেরেছেন।

অন্যদিকে ১০০ বলে ৬৫ রান করেছেন শিখর ধাওয়ান। তিনি ৬টি চার মেরেছেন। ২৬ ওভারে কোনও উইকেট না হারিয়েই ১৫৩ রান করেছে ভারতীয় টিম। ৩ ম্যাচের একদিনের সিরিজের প্রথম দিনেই জয়ের জন্য ভারতের দরকার আর মাত্র ৩৩ রান। যা শুধু সময়ের অপেক্ষা।

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে ফিরেছেন লোকেশ রাহুল। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।