‘আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি’, মুর্শিদাবাদকাণ্ডে মন্তব্য দিলীপের !

‘আজকের পরিস্থিতি দেশভাগের থেকেও ভয়াবহ’, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের সাম্প্রতিক সাম্প্রদায়িক অশান্তির প্রসঙ্গ টেনে তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। দিলীপ ঘোষ বলেন, “আমি কাশ্মীরের লোকেদের দেখেছি কাশ্মীরেই ফিরতে। অথচ বাংলার লোকেরা আজ বাংলা ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে। মুর্শিদাবাদের সাধারণ মানুষকে প্রাণ বাঁচাতে মালদায় গিয়ে আশ্রয় নিতে হচ্ছে।”তিনি আরও বলেন, রাজ্য সরকারের তোষণ নীতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।অন্যদিকে, দেশের বৃহত্তম ব্যাঙ্কিং প্রতারণার অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি অবশেষে গ্রেফতার হয়েছেন। ভারত সরকারের অনুরোধে বেলজিয়াম থেকে ৬৫ বছর বয়সী এই পলাতক হিরে ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ঋণখেলাপি নীরব মোদি এবং মেহুল চোকসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (পিএনবি) প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত। এই কেলেঙ্কারির পর থেকেই দুজনেই দেশ ছেড়ে পালিয়ে যান। এই দুই হিরে ব্যবসায়ীর ঋণখেলাপি এবং দেশত্যাগ নিয়ে বিস্তর রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধীরা বারবার মোদি সরকারকে নিশানা করে অভিযোগ করেছেন যে, সরকার জেনেশুনে মেহুল চোকসিকে পালানোর সুযোগ করে দিয়েছে।
মেহুল চোকসি দীর্ঘদিন ধরে বিদেশে পলাতক ছিলেন। ২০২১ সালে ভারতীয় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অবশেষে সেই পরোয়ানাতেই তাকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে। তবে, মনে করা হচ্ছে স্বাস্থ্যগত ও অন্যান্য কারণ দেখিয়ে চোকসি জামিনের আবেদন করবেন। এখন দেখার বিষয়, ভারতে এই আর্থিক কেলেঙ্কারির মূল অভিযুক্তকে শেষ পর্যন্ত কবে দেশে ফেরানো সম্ভব হয়।