অনুব্রত ও তার আত্মীয়দের কাছ থেকে কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করলো CBI , চলছে আরো তল্লাশি

অনুব্রত মন্ডল ও তার আত্মীদের নামে কোটি কোটি টাকা রাখা ছিল ব্যাঙ্কে। প্রায় ১৭ কোটি টাকা। জানা যাচ্ছে ,এই সব টাকা FD করে রাখা হয়েছিল। বুধবার সেই সব টাকা বাজেয়াপ্ত করলো CBI।

বুধবার CBI এর একটি দল বোলপুরে গিয়েছিলো অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জেরা করতে। অনুব্রতর বাড়িতে যখন CBI এর দোল পৌঁছায় তখন অনুব্রতর মেয়ে সুকন্যা বাড়িতে ছিল। কিন্তু সেখানে বেশিক্ষন থাকেনি CBI। ২০ মিনিট পর বেরিয়ে আসেন গোয়েন্দারা। পরে CBI এর সূত্র জানানো হয়েছে , সুকন্যা কোন কথা বলতে চাইনি। তদন্তে অসহযোগিতা করেছেন তিনি।

অনুব্রতর বাড়ি থেকে বেরিয়ে CBI এর ওই দোল যায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। সেই ব্যাঙ্কে CBI রা হদিস পায় ১৭ কোটি টাকার। যা বিভিন্ন লোকের নামে FD করে রাখা ছিল। তার পর ওই টাকা বাজেয়াপ্ত করে CBI।

CBI এর সূত্র খবর, ওই টাকার ওপর কর দেওয়া থাকলেও উপার্জনের উৎস নিয়ে প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের উত্তর দিতে হবে অনুব্রত মণ্ডলকে। বেআইনি ভাবে উপার্জনের টাকার ওপর কর দিলেও অপরাধ থেকে মুক্ত হতে পারবেন না।