বিশেষ: সাফল্য নিয়ে বিখ্যাত মনিষীদের সেরা ৩৫টি বাণী, জেনে নিয়ে হন অনুপ্রাণিত (২য় পর্ব)

বিখ্যাত মনিষীদের ও ব্যক্তিদের সেরা উক্তি গুলোর অনেক গুলোই সফলতা নিয়ে। সাফল্য নিয়ে উক্তি ও বাণী তাঁরা দিয়ে গেছেন, কারণ তাঁরা নিজেরা খুব কাছ থেকে সফলতাকে দেখেছেন।

নিজেদের জীবনে তাঁরা দেখেছেন কিভাবে সফল হতে হয়। এই উক্তি ও বানী সমূহ আপনাকে সফল হওয়ার অনুপ্রেরণা দেয়ার পাশাপাশি সফল হওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করবে।

সাফল্য নিয়ে সেরা উক্তি সমূহ আমরা খুঁজে নিয়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্তের ও ক্ষেত্রের বিখ্যাত মনিষীদের জীবনের সেরা সব উক্তি নিয়ে। এই লেখায় বিভিন্ন সফল ব্যক্তিদের ও মনিষীর সাফল্য নিয়ে করা মোট ৩৫টি বাণী স্থান পেয়েছে, যা আপনাকে সফল হতে অনুপ্রাণীত করবে।

চলুন তাহলে দেখে নিয়ে যাক সাফল্য নিয়ে বিখ্যাত মনিষীদের ও ব্যক্তিদের সেরা ৩৫টি উক্তির দ্বিতীয় পর্ব

১৬. “যদি তোমার সমালোচনা করার মত কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে”
– ম্যালকম এক্স ( ৫০-৬০ এর দশকের আমেরিকার মুসলিম নেতা)

১৭. “আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া”
– মার্গারেটা থ্যাচার (‘আয়রন লেডী’-খ্যাত সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী)

১৮. “একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে, তারচেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গীর ওপর নির্ভর করে। যারা সফল হয়, তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মত আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিনত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে। এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গীর সুফল দেখে অবাক হয়ে যাবেন”
– উইলিয়াম জেমস (আমেরিকান দার্শনিক ও মনোবিজ্ঞানী)
১৯. “মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে”
– এ.পি.জে আব্দুল কালাম (পদার্থ বিজ্ঞানী, ভারতের সাবেক রাষ্ট্রপতি)

২০. “সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনও কাজে বিলিয়ে দেয়”
– জন উডেন (বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়)

২১. “সাফল্য খুব সহজ ব্যাপার। সঠিক কাজটি সঠিক ভাবে ও সঠিক সময়ে করে ফেলো”
– আর্নল্ড গ্লাসগো (আমেরিকান সফল উদ্যোক্তা)

২২. “সাফল্যের আগুন একা একা জ্বলে না। এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে”
– আর্নল্ড গ্লাসগো (আমেরিকান সফল উদ্যোক্তা)

২৩. “সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ম বার উঠে দাঁড়ানো”
– বন জোভি (বিশ্ব বিখ্যাত রক মিউজিশিয়ান)

২৪. “অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার”
– উইলিয়াম ফেথার (বেস্ট সেলিং লেখক)

২৫. “সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফলদের ‘না’ বলার ক্ষমতাও অসাধারণ”
– ওয়ারেন বাফেট (আমেরিকান বিলিওনেয়ার)

২৬. “ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল, যারা তাদের সবচেয়ে ভালোলাগার কাজটি করছে”
– ওয়ারেন বাফেট (আমেরিকান বিলিওনেয়ার)

২৭. “সফল মানুষেরা সাধারণত তাঁদের কাজের বিষয়কে পাগলের মত ভালোবাসেন”
– সংগৃহীত

২৮. “সাফল্য ঘটে না। তাকে ঘটাতে হয়”
– ক্রিস গ্রসার (আমেরিকান সফল উদ্যোক্তা)

২৯. “সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে”
– আলবার্ট আইনস্টাইন (বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী)

৩০. “অসত্যের পথে সফল হওয়ার চেয়ে, সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো”
– হারমান মেলভি (আমেরিকান লেখক ও কবি)

৩১. “সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেয়ার বদলে মাছ ধরতে শেখাও”
– মাও সে তুং (চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা)

৩২. “অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তবে দিন শেষে তুমি একজন সফল হবেই।”
– জ্যাক মা (প্রতিষ্ঠাতা, আলিবাবা গ্রুপ)

৩৩. “অন্যের সাফল্যের বদলে, অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে”
– জ্যাক মা (প্রতিষ্ঠাতা, আলিবাবা গ্রুপ)

৩৪. “রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে”
– স্টিভ জবস (প্রতিষ্ঠাতা, এ্যাপল কম্পিউটার্স)

৩৫. “সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত। সফল মানুষেরা সব সময়ে কাজ করে যান। তাঁরা ভুল করেন, কিন্তু কখনও সেই কারণে থেমে যান না”
– কনরাড হিলটন (হিলটন হোটেল চেইন এর প্রতিষ্ঠাতা)