বাংলা নববর্ষের আগে দুর্দান্ত ঘোষণা কেন্দ্রীয় সরকারের ! কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা

বাংলা নববর্ষের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য এক দারুণ ঘোষণা করেছে। এই ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া বইছে। সরকার ভাতা সংক্রান্ত একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে কেন্দ্রীয় কর্মীদের অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকবে।

সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, এবার থেকে কর্মীরা বছরে একবারের পরিবর্তে দুবার ইউনিফর্ম ভাতা পাবেন। এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী।

এই সংক্রান্ত সার্কুলারটি ২০২৫ সালের ২৪শে মার্চ থেকে কার্যকর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ইউনিফর্ম ভাতা এখন আনুপাতিক হারে বিতরণ করা হবে। এর অর্থ হল, যে কর্মী বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই মাসে কাজে যোগদান করেছেন, তিনিও তার চাকরির মেয়াদ অনুযায়ী ভাতা পাবেন।

নতুন ব্যবস্থায় ভাতার পরিমাণ নির্ধারণের জন্য একটি বিশেষ সূত্র প্রকাশ করা হয়েছে:

পোশাকের ভাতা / ১২ x মাসের সংখ্যা (যোগদানের মাস থেকে পরবর্তী জুন মাস পর্যন্ত)

উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মী অগাস্ট মাসে যোগ দেন এবং তার বার্ষিক ইউনিফর্ম ভাতা ২০ হাজার টাকা হয়, তাহলে তিনি প্রথম বছরে ২০,০০০ / ১২ x ১১ = ১৮,৩০০ টাকা ভাতা পাবেন।

এই সিদ্ধান্তের ফলে সেনাবাহিনী, নৌবাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর কর্মীরা বিশেষভাবে উপকৃত হবেন, যারা বছরে ২০ হাজার টাকা ইউনিফর্ম ভাতা পান। পোশাকের ভাতা ছাড়াও, এই কর্মীরা জুতো ভাতা, কিট রক্ষণাবেক্ষণ ভাতা এবং প্রাথমিক সরঞ্জাম ভাতাও পেয়ে থাকেন।

জানা গিয়েছে, সরকার প্রায় সাত বছর পর এই প্রো রাটা পেমেন্ট সিস্টেম চালু করেছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ভাতা বিতরণে স্বচ্ছতা আনাই এই নতুন পদ্ধতির মূল উদ্দেশ্য। বাংলা নববর্ষের আগে এই ঘোষণা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুখবর।