মৃত্যু টেনে আনল দুঃসংবাদ, প্রয়াত প্রখ্যাত প্রযোজক ‘সেলিম আখতার’!

বলিউডে ফের নেমে এল দুঃসংবাদ। প্রবীণ অভিনেতা মনোজ কুমারের প্রয়াণের শোক কাটতে না কাটতেই, এবার প্রয়াত হলেন জনপ্রিয় প্রযোজক সেলিম আখতার। আজ, ৯ই এপ্রিল সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেলিম আখতারের প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা বি-টাউনে।
সত্তর এবং আশির দশকে বলিউডের একজন অত্যন্ত প্রভাবশালী প্রযোজক হিসেবে পরিচিত ছিলেন সেলিম আখতার। ‘রাজা কি আয়েগি বারাত’ (Raja Ki Aayegi Baraat)-এর মতো জনপ্রিয় ছবি থেকে শুরু করে ‘চাঁদ কা রোশন চেহারা’ (Chand Ka Roshan Chehra)-র মতো একাধিক উল্লেখযোগ্য সিনেমা প্রযোজনা করেছেন তিনি।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জীকে (Rani Mukerji) ইন্ডাস্ট্রিতে তিনিই প্রথম সুযোগ করে দিয়েছিলেন। শুধু রানিই নন, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকেও (Tamannaah Bhatia) বলিউডে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই সেলিম আখতার।
আজ এই প্রখ্যাত প্রযোজকের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। সেলিম আখতারের মৃত্যুর কারণ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী সালমা আখতারকে রেখে গেছেন। সেলিম আখতারের প্রয়াণে চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি হল, যা বহু শিল্পী ও কলাকুশলী দীর্ঘকাল অনুভব করবেন।