রবিবার রামনবমী ও বিজেপির প্রতিষ্ঠা দিবস: রাজ্যজুড়ে গেরুয়া উৎসব

রবিবার রাজ্যজুড়ে পালিত হল রামনবমী। এই দিনটি ভারতীয় জনতা পার্টির (বিজেপি)-র ৪৬তম প্রতিষ্ঠা দিবস হওয়ায় উৎসবের রঙ ছিল আরও গেরুয়াময়। রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণের পাশাপাশি রাজ্যজুড়ে দলের কর্মী-সমর্থক ও নেতৃত্ব প্রতিষ্ঠা দিবসও পালন করেন। বিভিন্ন জেলা থেকে উঠে আসা চিত্রগুলিতে ধরা পড়ল সেই উৎসবের মেজাজ।
[Image Credit : Our Own]
শাসক দলকে সুকান্তর আক্রমণ: একদিকে যখন রবিবার রামনবমী, তেমনই ছিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনটিকে কোনওভাবেই হালকাভাবে নেয়নি পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের রাজ্য দফতরে পতাকা উত্তোলন করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।
[Image Credit : Our Own]
রামনবমীতে তৃণমূলকে হুঁশিয়ারি: রামনবমীর পবিত্র দিনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি দেন। তিনি এদিন স্পষ্ট ভাষায় বলেন, “পথে এখন কয়েক লক্ষ লোক নেমেছে। রাত ১০টার মধ্যে দখল হয়ে যাবে হিন্দুদের বাংলা।” তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট উত্তাপ ছড়িয়েছে।
[Image Credit : Our Own]
দিলীপের রামনবমী পালন: রবিবার সকাল থেকেই মেদিনীপুরের রাস্তায় বুলেট নিয়ে দেখা যায় সাংসদ দিলীপ ঘোষকে। তাঁর সঙ্গে প্রায় ৫০০ বাইকের একটি বিশাল মিছিলও ছিল। অন্যদিকে, লকেট চট্টোপাধ্যায়কে স্কুটি নিয়ে মিছিলে অংশ নিতে দেখা যায়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রাস্তায় নেমে রামনবমীর মিছিলে নেতৃত্ব দেন।
[Image Credit : Our Own]
নন্দীগ্রামে নিজের গড়ে শুভেন্দু: রামনবমীর সকালে নিজের শক্ত ঘাঁটি নন্দীগ্রামে শোভাযাত্রা শুরু করেন শুভেন্দু অধিকারী। শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন তিনি এবং সেখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন।
[Image Credit : Our Own]
শুভেন্দুর বাইক র্যালি: এর আগে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে সোনাচূড়াতে চার বিঘার জমির উপর রাম মন্দির তৈরি হবে। রামনবমীর দিন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটিয়ে ভূমি পুজো অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী সোনাচূড়া থেকে একটি বাইক র্যালিতেও অংশ নেন।
[Image Credit : Our Own]
নন্দীগ্রামে শুভেন্দুর রামমন্দিরের ভূমি পুজো: রামনবমীর পবিত্র তিথিতে নন্দীগ্রামের সোনাচূড়াতে রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ কয়েক দিন ধরেই এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল জোরকদমে। রবিবার শুভেন্দু অধিকারী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
[Image Credit : Our Own]
হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় সুকান্ত মজুমদার: রাজ্য দফতরে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি শেষ করার পরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি চলে যান হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিতে। উল্লেখ্য, গত বছর এই শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। তাই এ বছর শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন কড়া নজর রেখেছিল।