কোন রাশির ঘড়ে প্রবেশ করছেন মা লক্ষ্মী? বাংলার নতুন বছর শুরুর আগে জেনেনিন

আর কয়েক দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব পহেলা বৈশাখ। ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হবে। এই দিনটি সমগ্র বাংলায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা মহাবিষুব সংক্রান্তির দিন গাজন উৎসবের মাধ্যমে চড়ক পূজা অনুষ্ঠিত হয়, যা মূলত শিবের উপাসনা।
নববর্ষের প্রারম্ভে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে মঙ্গলদাত্রী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়। নতুন বছরের হিসাবের খাতা ‘হালখাতা’য় মঙ্গলচিহ্ন স্বস্তিক আঁকা হয়। তবে এই নতুন বছরে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে এবং মা লক্ষ্মী কার ঘরে প্রবেশ করতে চলেছেন, তা জেনে নেওয়া যাক –
বৃষ রাশি:
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য ১৪৩২ বঙ্গাব্দ অত্যন্ত শুভ হতে চলেছে। এই বছর আর্থিক দিক থেকে তারা যথেষ্ট লাভবান হবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারবেন। মনের সকল ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিশ্রমের সম্পূর্ণ ফল পাওয়ায় আর্থিক উন্নতি ঘটবে। কর্মজীবনে উন্নতির পাশাপাশি কোথাও ভ্রমণেরও সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এই বছরটি লাভের মুখ দেখাবে। বিদেশ ভ্রমণের যোগও রয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করবে এবং ভাগ্য তাদের সহায় হবে।
কর্কট রাশি:
কর্কট রাশির জাতকদের ভাগ্য এই নববর্ষে আরও উজ্জ্বল হবে। কর্মজীবনে চমৎকার ফল লাভ করবেন। প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও, কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে সক্ষম হবেন। এপ্রিল মাসে এই রাশির জাতক-জাতিকারা জনপ্রিয়তা লাভ করবেন। সমাজে তাদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আয়ের ক্ষেত্রেও ক্রমাগত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বহু দিনের পুরনো সমস্যার সমাধান হবে। প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং পারিবারিক পরিবেশ শান্তিময় থাকবে। কর্মজীবনের দিক থেকেও বছরটি অসাধারণ হবে এবং কর্মক্ষেত্রে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবেন।
তুলা রাশি:
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই বছরটি দারুণ সম্ভাবনাময়। ব্যবসায়ীরা ভালো ফল লাভ করবেন। সূর্য দেবতার কৃপায় দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা কাজগুলি সম্পন্ন হবে। কর্মজীবনের দিক থেকে এই মাসটি অত্যন্ত অনুকূল হতে চলেছে। নিজের লক্ষ্য অর্জনে সফল হবেন। সঠিক বুদ্ধিমত্তার দ্বারা প্রতিপক্ষকে পরাস্ত করতে পারবেন। কর্মক্ষেত্রে ভালো পারফরম্যান্সের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্যও এই সময়টি লাভজনক হবে। এপ্রিল মাস জুড়ে তুলা রাশির জাতক-জাতিকারা সাফল্যের পথে এগিয়ে যাবেন।