আর চিন্তা নেই টিকিটের! তিন জোড়া ‘সামার স্পেশাল’ ট্রেন চালু, সময়সূচী নীচে দেওয়া হল_

গ্রীষ্মের ছুটিতে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে তিন জোড়া নতুন সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এছাড়াও, আরও দুই জোড়া স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে গ্রীষ্মকালে ভ্রমণকারী যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।
ট্রেন নং. ০৩০২৭ (হাওড়া – নিউ জলপাইগুড়ি) সামার স্পেশাল: এই ট্রেনটি ৯ই এপ্রিল, ২০২৫ থেকে ৭ই মে, ২০২৫ পর্যন্ত প্রতি বুধবার হাওড়া থেকে ২৩:৫৫ ঘন্টায় ছাড়বে।
ট্রেন নং. ০৩০২৮ (নিউ জলপাইগুড়ি – হাওড়া) সামার স্পেশাল: এই ট্রেনটি ১০ই এপ্রিল, ২০২৫ থেকে ৮ই মে, ২০২৫ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে ১২:৪৫ ঘন্টায় ছাড়বে।
ট্রেন নং. ০৩১০৫ (শিয়ালদহ – জাগীরোড) সামার স্পেশাল: এই ট্রেনটি ১৮ই এপ্রিল, ২০২৫ থেকে ৯ই মে, ২০২৫ পর্যন্ত প্রতি শুক্রবার শিয়ালদহ থেকে ০৯:০০ ঘন্টায় ছাড়বে।
ট্রেন নং. ০৩১০৬ (জাগীরোড – শিয়ালদহ) সামার স্পেশাল: এই ট্রেনটি ১৯শে এপ্রিল, ২০২৫ থেকে ১০ই মে, ২০২৫ পর্যন্ত প্রতি শনিবার জাগীরোড থেকে ১৩:০০ ঘন্টায় ছাড়বে।
ট্রেন নং. ০৯৬২৩ (উদয়পুর সিটি – ফরবেসগঞ্জ) সামার স্পেশাল: এই ট্রেনটি ৮ই এপ্রিল থেকে ২৯শে এপ্রিল, ২০২৫ পর্যন্ত প্রতি মঙ্গলবার উদয়পুর সিটি থেকে ১৬:০৫ ঘন্টায় ছাড়বে।
ট্রেন নং. ০৯৬২৪ (ফরবেসগঞ্জ – উদয়পুর সিটি) সামার স্পেশাল: এই ট্রেনটি ১০ই এপ্রিল থেকে ১লা মে, ২০২৫ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ফরবেসগঞ্জ থেকে ০৯:০০ ঘন্টায় ছাড়বে।
এছাড়াও, যাত্রীদের সুবিধার্থে আরও দুই জোড়া স্পেশাল ট্রেনের মেয়াদ ও পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এই ট্রেনগুলি হল:
ট্রেন নং. ০৭০৪৬/০৭০৪৭ (চারলাপল্লী – নাহরলগুন – চারলাপল্লী) সাপ্তাহিক স্পেশাল: এই ট্রেনের পরিষেবার মেয়াদ উভয় দিক থেকে ৪টি করে ট্রিপের জন্য বাড়ানো হয়েছে। ট্রেন নং. ০৭০৪৬ (চারলাপল্লী – নাহরলগুন) এর মেয়াদ ৫ই এপ্রিল থেকে ২৬শে এপ্রিল, ২০২৫ পর্যন্ত এবং ট্রেন নং. ০৭০৪৭ (নাহরলগুন – চারলাপল্লী) এর মেয়াদ ৮ই এপ্রিল থেকে ২৯শে এপ্রিল, ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
ট্রেন নং. ০৯১৮৯/০৯১৯০ (মুম্বাই সেন্ট্রাল – কাটিহার – মুম্বাই সেন্ট্রাল) সাপ্তাহিক স্পেশাল: এই ট্রেনের পরিষেবার মেয়াদও উভয় দিক থেকে ৪টি করে ট্রিপের জন্য বাড়ানো হয়েছে। ট্রেন নং. ০৯১৮৯ (মুম্বাই সেন্ট্রাল – কাটিহার) এর মেয়াদ ৫ই এপ্রিল থেকে ২৬শে এপ্রিল, ২০২৫ পর্যন্ত এবং ট্রেন নং. ০৯১৯০ (কাটিহার – মুম্বাই সেন্ট্রাল) এর মেয়াদ ৮ই এপ্রিল থেকে ২৯শে এপ্রিল, ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এই স্পেশাল ট্রেনগুলি তাদের পূর্বের নির্ধারিত দিন, সময়, গঠন এবং স্টপেজ অনুযায়ী চলাচল করবে। গ্রীষ্মের মরশুমে যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করে তুলতেই উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এই উদ্যোগ।