সুখবর! রবিবারও চলবে কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডর, যাত্রীরা অবিলম্বে পড়ুন !

কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডরের যাত্রীদের জন্য এল এক দারুণ সুখবর। এ বার থেকে রবিবারও এই রুটে মেট্রো পরিষেবা চালু থাকবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিস্তৃত গ্রিন লাইনে পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত রবিবারে আর কোনও মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে না।

কিছুদিন আগেই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে, ইস্ট-ওয়েস্ট করিডরে রবিবার করে কিছু প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষা চলবে। সেই কারণে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত রবিবার এই লাইনে মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে, দক্ষিণেশ্বর-কবি সুভাষ (ব্লু লাইন) রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল।

কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে মেট্রো রেলের সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনটি এই সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই লাইনটি পুরোপুরি চালু হয়ে গেলে হাওড়া ময়দানের সঙ্গে সরাসরি যুক্ত হবে সল্টলেক সেক্টর ফাইভ। বর্তমানে এই লাইনে দুটি অংশে মেট্রো পরিষেবা চালু রয়েছে। প্রথম অংশে মেট্রো হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত চলাচল করে। দ্বিতীয় অংশে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যায়।

সাধারণত রবিবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা কম থাকে। সেই কারণে মেট্রো রেল কর্তৃপক্ষ রবিবার ইস্ট-ওয়েস্ট লাইনে পরিষেবা বন্ধ রেখে কমিউনিকেশন বেসড সিগন্যাল সিস্টেমের (সিবিটিএস) মতো অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষানিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। মনে করা হচ্ছে, সেই প্রযুক্তিগত উন্নয়নের কাজ সম্ভবত শেষ হয়েছে।

যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে রবিবারও ইস্ট-ওয়েস্ট করিডরে পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত (পার্পেল লাইন) রবিবার মেট্রো পরিষেবা আপাতত বন্ধই থাকবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত উভয় রুটে রবিবার মেট্রো চলাচল করবে। কাজের জন্য এই দুটি রুটের মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। রবিবার দুপুর ২টো ১৫ মিনিটে উভয় প্রান্ত (হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড) থেকে প্রথম মেট্রো ছাড়বে এবং রাত ৯টা ৪৫ মিনিটে উভয় প্রান্ত থেকে শেষ মেট্রো পাওয়া যাবে।

মহানগরের বহু মানুষ ছুটির দিনেও বিভিন্ন প্রয়োজনে হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াত করেন। সেই সমস্ত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ রবিবার গ্রিন লাইন টু-এর পরিষেবা চালু রাখার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।