কলকাতায় আজ সন্ধ্যায় হানি সিং-এর ঝড়, টিকিটের দাম আকাশ ছোঁয়া, সঙ্গী লুইয়া ভান্তুর !

এমনিতেই গরমের তীব্রতা বাড়ছে, তার উপর শনিবার সন্ধ্যায় কলকাতার তাপমাত্রা আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে আসছেন জনপ্রিয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। ‘সিটি অফ জয়’-এ আজ গানের সুরে উষ্ণতার পারদ চড়াবেন তিনি। শোনা যাচ্ছে, এই মঞ্চে হানির সঙ্গে ঝড় তুলবেন অভিনেত্রী ও মডেল লুলিয়া ভান্তুরও।

ওডি র‍্যাপ আইকনের ‘মিলিনিয়ার কনসার্ট ট্যুর’-এর শেষ গন্তব্য হল কলকাতা। এই লাইভ কনসার্টটি অনুষ্ঠিত হবে নিউটাউনের অ্যাকোয়াটিকাতে। র‍্যাপার-সিঙ্গার হানি সিং তার জনপ্রিয় গান – ‘ব্লু আইজ’, ‘ডোপ শোপ’, ‘লাভ ডোজ’, ‘আংরেজি বিট’ এবং ‘ব্রাউন রিং’-এর মতো গান গেয়ে সন্ধ্যা মুখরিত করে তুলবেন। একদিকে হানির এনার্জেটিক পারফরম্যান্স, অন্যদিকে লুলিয়ার আকর্ষণীয় নৃত্য পরিবেশনা – সব মিলিয়ে কলকাতার সন্ধ্যা যে উষ্ণতায় ভরপুর হতে চলেছে, তা বলাই বাহুল্য।

কনসার্ট শুরুর সময়:

অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা নাগাদ। হানির স্টাইলিশ এন্ট্রি সরাসরি উপভোগ করতে চাইলে দর্শকদের অনুষ্ঠান শুরুর আগেই ভেন্যুতে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে।

টিকিটের দাম:

কলকাতায় হানি সিংয়ের এই লাইভ কনসার্টের টিকিটের দাম শুরু হচ্ছে ৩,৯৯৯ টাকা থেকে এবং তা ২ লক্ষ টাকা পর্যন্ত বিস্তৃত। টিকিটের তালিকা নিচে দেওয়া হল:

ফেস ৩ – জিএ: ৩,৯৯৯ টাকা
ফেস ৬ – মিলিনিয়র পিট: ৯,৯৯৯ টাকা
ফেস ৫ – মিলিনিয়র পিট: ৮,৯৯৯ টাকা
ফেস ১ – ডায়মন্ড লাউঞ্জ (স্ট্যান্ডিং): ২৫,০০০ টাকা
ডায়মন্ড লাউঞ্জ (টেবিল ফর ৬): ২,০০,০০০ টাকা
টিকিট বুকিং-এর পদ্ধতি:

ইচ্ছুক দর্শক জোম্যাটোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন। ওয়েবসাইটে ‘মিলিনিয়র ইন্ডিয়া ট্যুর, ইয়ো ইয়ো হানি সিং লাইভ, কলকাতা’ অপশনে ক্লিক করে ‘বুক টিকিট’ অপশনটি বেছে নিতে হবে। এরপর কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে পেমেন্ট সম্পন্ন করলেই আপনার টিকিট নিশ্চিত হয়ে যাবে। এখনও কিছু টিকিট অবশিষ্ট আছে, তাই আর দেরি না করে এখনই আপনার টিকিট বুক করে ফেলুন!