বাংলাদেশে মর্মান্তক ঘটনা ,ফ্লাইওভার গার্ডার চাপায় মৃত ৪ জন

বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় একটি প্রাইভেট কারের ওপর পরে যায় ফ্লাইওভারের গার্ডার। তাতে গাড়িতে থাকা ৪ জন মারা যায়,যাদের মধ্যে একটি শিশু। আহত হয়েছে আরও দুজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক ।

সোমবার বিকালে এই দুর্ঘটনাটি ঘটে জসিম উদ্দিন এলাকায় আরেংয়ের সামনে। মৃত চার জনের নাম – রুবেল , ঝর্ণা ,জান্নাত ও জাকারিয়া।
উত্তরা পশ্চিম থানার ওসি মো মহসিন বিষয়টি নিশ্চিত করে জানান,ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশু সোহো চার জন ঘটনাস্থলে মারা যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে।

প্রয়তক্ষদর্শীর কাজ থেকে জানা যায় , BRT প্রকল্পের জন্য নির্মিত গার্ডার একটি ক্রেন দিয়ে সরানো হচ্ছিলো। সেই সময় গার্ডারটি একটি চলমান গাড়ির ওপর পরে যায়। অনেকে বলেন যে , গার্ডারটি ক্রেন থেকে ছুটে যায়নি, ক্রেনের একপাশ উল্টে যায়। ক্রেনের উল্টে যাওয়ার ফলে ধারণা করা হচ্ছে যে ক্রেনের ধারণ ক্ষমতা কম ছিল বা চালক ভুলভাবে সেটি অপারেট করেছে। দুর্ঘতগস্ত এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটিকে সরানোর ব্যবস্থা করছে।