Recipe: সন্ধ্যার স্নাক্সে থাক আলু পাকোড়া, শিখেনিন বানানোর পদ্ধতি
August 15, 2022

ইফতারের জন্য পাকোড়া তৈরি করতে চান কিন্তু সবজি নেই? বাসায় আলু আছে তো? তাহলে আলু দিয়েই তৈরি করে নিন সুস্বাদু পাকোড়া। ভাবছেন, শুধু আলু দিয়ে পাকোড়া হবে তো? একবার তৈরি করেই দেখুন না! জেনে নিন রেসিপি-
উপকরণ :
১০০ গ্রাম বেসন
১টি মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি
৩টি আলু কুচি করা
১ চা চামচ লবণ
১ চা চামচ হলুদ
২টি মরিচ কুচি করা
ধনিয়া পাতা
১/২ চা চামচ মরিচ গুঁড়া
১/২ চা চামচ জিরা গুঁড়া
জল পরিমাণমতো
তেল পরিমাণমতো।
প্রণালি: বেসনের সঙ্গে সব মশলা এবং লবণ মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিশ্রণ তৈরি করুন। বেসনের মিশ্রণের সঙ্গে পেঁয়াজ, আলু, ধনিয়া পাতা, মরিচ কুচি মেখে নিন। ডুবো তেলে মচমচে করে ভেজে সস দিয়ে পরিবেশন করুন।