অমানবিক: উত্তরাধিকারীর দাবিতে বাড়ির বউকে ভাইপোকে দিয়ে ধর্ষণ করাল পরিবার

ধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল উঠেছে মহারাষ্ট্রে। অমানবিক পারিবারিক অত্যাচারের সাক্ষী থাকল মহারাষ্ট্রের কাদা। উত্তরাধিকারীর দাবিতে শাশুড়ির নির্দেশে পুত্রবধূকে মারধর করে তাঁকে ভাইপোর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বলা হয়।

নির্যাতিতার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতা ওই মহিলা জানিয়েছেন, পরিবার তাঁকে জানায় তাঁর স্বামী সন্তান দিতে অক্ষম। তাই উত্তরাধিকার দিতে ভাইপোর সঙ্গে সঙ্গম করতে হবে। এর প্রতিবাদ করেননি তাঁর স্বামীওঁ। ওই মহিলা আরও অভিযোগ করে বলেন, তিনি এই কর্মে লিপ্ত হতে না চাইলে, তাঁকে মারধর করা হয়। শুধু একবার নয়, দিনের পর দিন শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মারধর করে।

প্রসঙ্গত, সেই ঘটনায় এলাকা জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। লজ্জাজনক এই ঘটনায় ও পারবিরের কীর্তি দেখে হতবাক এলাকাবাসী।