ভালোভাবে কাজ না করতে পারলে যেতে পারে চাকরি ! কর্মীদের সতর্ক করল Google

একের পর এক বহু প্রযুক্তি নির্ভর সংখ্যা থেকে চাকরি হারাচ্ছেন কর্মীরা । সেই তালিকায় মাইক্রোসফটের মতো বড় কোম্পানির নাম রয়েছে।সূত্রের খবর থেকে জানা যায়, এবার সেই তালিকায় নাম দিয়েছে গুগল। তাই গুগলে কাজ করা অতটা সহজ হবে না কর্মীদের। গুগলের তরফ থেকে তাদের কর্মীদের সতর্ক করা হয়েছে যাতে তারা কাজে আরও বেশি মন দেন। কাজ ভালো ভাবে না করতে পারলে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে কর্মীদের।

গুগলের সেই সংস্থা কর্মীদের আগে থেকে মেল করে জানিয়েছেন , নিয়োগের ক্ষেত্রে গতি কমাচ্ছে Google। আর এবার কর্মীদের মনে আতঙ্কের ছাপ।

সূত্রের খবর , Google অধীনস্থ সংস্থা ‘Alphabet’ এ কাজ করা কর্মীদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। জানা যায় , পরবর্তী তিন মাসের লাভের হিসেব দেখে একটি কড়া পদক্ষেপ নিতে পারে Google। মার্কিন সংবাদপত্র ‘নিউ ইয়র্ক পোস্ট ‘ এ প্রকাশিত তথ্য অনুযায়ী , কর্মীদের বার্তা দেওয়া হয় , কাজ ভালোভাবে না করলে সংস্থা থেকে ছাড়িয়ে দেওয়া হবে। চলতি বছর সংস্থার খুব একটি বেশি লাভ হয়নি , তেমনটাই জানা যাচ্ছে।

গুগলের এই সিদ্ধান্তের কারণ যান গিয়েছে যে , এপ্রিল থেকে জুন এই টেন মাস যে লাভ হওয়ার কথা ছিল , টের থেকে অনেকটাই কম হয়েছে। গত বছর এই তিন মাসের রেভিনিউ এসেছিলো ৬২ শতাংশ। কিন্তু এবার সেটি কমে হয়েছে ১৩ শতাংশ