বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে ‘মোদী’, ব্যাংককের মাটিতে ‘রামকন্যা’ অনুষ্ঠানের আয়োজন, দেখুন সেই ভিডিও!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বহুজাতিক গোষ্ঠী বিমসটেক (BIMSTEC Summit)-এর বৈঠকে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন। আজ, ৩ এপ্রিল সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে (Bangkok) তাঁর বিমান অবতরণ করে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ ৪ এপ্রিল প্রধানমন্ত্রী থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবেন।
থাইল্যান্ডের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী মোদী উষ্ণ অভ্যর্থনা লাভ করেন। ব্যাংককের ডন মুয়েং বিমানবন্দরে (Don Mueang International Airport) ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান থাইল্যান্ডের আধিকারিকরা।
থাইল্যান্ডে প্রধানমন্ত্রী মোদীর সম্মানে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার নাম ‘রামকন্যা’ (Ramakien)। প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত মনোযোগের সঙ্গে এই ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠানটি উপভোগ করেন। বিদেশের মাটিতে অনুষ্ঠিত এই ‘রামকন্যা’ অনুষ্ঠানের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Watch: PM Narendra Modi watches Ramakien, Thai Ramayana performance in Thailand pic.twitter.com/RUBSacOjLp
— IANS (@ians_india) April 3, 2025
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদীর এই থাইল্যান্ড সফর শুধুমাত্র বিমসটেক বৈঠকেই সীমাবদ্ধ নয়। তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। ভারত ও থাইল্যান্ডের মধ্যে অভ্যন্তরীণ সম্পর্ক আরও জোরদার করা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার কথা রয়েছে। এছাড়াও, বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই সফর ভারত ও থাইল্যান্ডের পারস্পরিক সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।