BigNews: অনুব্রতর মেয়ের নামেও বিপুল সম্পত্তি, চাঞ্চল্যকর তথ্য পেলো সিবিআই

গরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলকে আসানসোলের শীতলপুরের গেস্ট হাউসে নিয়ে যায় সিবিআইয়ের গোয়েন্দারা। এই মুহূর্তে অনুব্রত মন্ডল রয়েছেন সিবিআই দফতরে। সেখানে জেরার মুখে পড়তে হয় অনুব্রতকে। সিবিআইয়ের তদন্তে খোঁজ মিলেছে অনুব্রতর একাধিক সম্পত্তি ও টাকার।

সিবিআই আজ অনুব্রত মন্ডলের মেয়ের নামে আরও একটি কোম্পানির খোঁজ পেলো। সেই কোম্পানির শেয়ার ক্যাপিটাল ১ কোটি টাকা বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এছাড়া অনুব্রত মণ্ডলের ভোলাবোম রাইস মিলের যৌথ শেয়ার রয়েছে তার মেয়ে সুকন্যা মন্ডলের।

এবার কি তবে কেষ্ট কন্যাও হবেন গ্রেফতার? উঠছে প্রশ্ন। বিরোধীরা খোঁচা মেরে দিচ্ছেন বিভিন্ন প্রতিক্রিয়া। অনুব্রতর কন্যা ছাড়াও তার ১২-১৫ জন কর্মচারীর খোঁজ নিচ্ছে সিবিআই।

প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে।