গোটা দেশের নূন্যতম বেতন বাড়াবে কেন্দ্রীয় সরকার! সরকারি-বেসরকারি উভয়ের ক্ষেত্রেই কী নয়া নিয়ম জারি?

মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের আর্থিক কষ্ট লাঘবে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারি ও বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে কর্মীদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করার চিন্তাভাবনা করছে কেন্দ্র। সূত্রের খবর, এই বিষয়ে একটি নতুন বিল আনা হতে পারে।
বর্তমানে দেশে বহু কর্মী অত্যন্ত কম বেতনে কাজ করেন। পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম হওয়ার কারণে কর্মীদের জীবনধারণ কঠিন হয়ে পড়ে। এই বৈষম্য দূর করতে কেন্দ্রীয় সরকার ন্যূনতম বেতন বৃদ্ধির কথা ভাবছে।
সূত্রের খবর অনুযায়ী, প্রস্তাবিত নতুন বিলে কর্মীদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা ধার্য করার কথা বলা হয়েছে। অর্থাৎ, সরকারি বা বেসরকারি কোনও সংস্থাই আর ২০ হাজার টাকার কম বেতন দিতে পারবে না। শুধু তাই নয়, এই বিলে প্রতি বছর কর্মীদের বেতন বৃদ্ধির নিয়মও উল্লেখ করা থাকতে পারে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি, উচ্চ বেতনভুক্ত কর্মীদের বেতন যাতে কোনওভাবে কমানো না হয়, সে বিষয়েও ব্যবস্থা রাখা হতে পারে।
প্রস্তাবিত বিলে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতনের তিনটি স্তর নির্ধারণ করা হতে পারে। যেমন, উচ্চমাধ্যমিক পাশ কর্মীদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা, স্নাতক পাশ কর্মীদের ৩০ হাজার টাকার কম এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ৩৫ হাজার টাকার কম বেতন দেওয়া যাবে না বলে সূত্রের খবর।
যদিও এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে, যদি এই খবর সত্যি হয়, তবে এই বছরেই নতুন বিলটি পাশ হতে পারে বলে আশা করা যাচ্ছে।
কেন্দ্র সরকারের এই পদক্ষেপ দেশের লক্ষ লক্ষ স্বল্প বেতনভুক্ত কর্মীদের জন্য একটি বড় সুসংবাদ হতে পারে। ন্যূনতম বেতন বৃদ্ধি পেলে কর্মীদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং জীবনযাত্রার মানও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে, এই বিল কবে নাগাদ সংসদে পেশ হবে এবং কবে থেকে কার্যকর হবে, সেদিকেই এখন সকলের নজর।