ওয়েভার স্কিমে কর ছাড়ের নিয়মে বড় পরিবর্তন, কেন নেওয়া হলো কড়া পদক্ষেপ?

এবার কলকাতা পুরসভা ওয়েভার স্কিমে কর ছাড়ের নিয়মে বড় পরিবর্তন করেছে। আগে যে নিয়ম ছিল, তাতে নাগরিকরা আবেদন করে কর ছাড় পেয়ে টাকা দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতেন, তা এখন বদলে গেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন আগে বকেয়া সম্পূর্ণ জমা দিতে হবে এবং তারপর মেয়রের কাছে কর ছাড়ের জন্য আবেদন করতে হবে। মেয়র ফিরহাদ হাকিম যদি অনুমোদন দেন, তবে তবেই মিলবে কর ছাড়।

আগের নিয়মে, বকেয়া করের পরিমাণ জানিয়ে ওয়েভার স্কিমের আওতায় ছাড়ের জন্য আবেদন করা যেত। কিন্তু কেন এই পরিবর্তন আনা হল? কলকাতা পুরসভা সূত্রে খবর, আগে অনেক নাগরিক ওয়েভার স্কিমে অপব্যবহার করেছিলেন। অনেকেই একবার ছাড় পেয়ে আবার সেই টাকার উপরে দু’বার বা তিনবার ছাড় নিয়েছেন, যার ফলে রাজস্ব আদায় কমেছে। এই পরিস্থিতি সামলাতে নতুন নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এবার কলকাতা পুরসভা রেকর্ড রাজস্ব আদায় করেছে, আর সেই আয় আরও বাড়ানোর জন্যই এই পদক্ষেপ।

নতুন নিয়ম কী?

১. বকেয়া পুরো মিটিয়ে আবেদন: আগে বকেয়া মিটিয়ে ছাড়ের জন্য আবেদন করতে হবে। ২. ১০ বছর বা তার বেশি পুরনো বকেয়া করের ক্ষেত্রে:

সুদে সর্বোচ্চ ৩৫% ছাড়

জরিমানায় ২৫% ছাড় ৩. ৫-১০ বছরের মধ্যে বকেয়া:

সুদে সর্বোচ্চ ৪০% ছাড়

জরিমানায় ৫০% ছাড় ৪. ২-৫ বছরের মধ্যে বকেয়া:

সুদে সর্বোচ্চ ৫০% ছাড়

জরিমানায় ৭৫% ছাড় ৫. ২ বছরের কম বকেয়া:

সুদে সর্বোচ্চ ৫০% ছাড়

জরিমানায় ৯৯% ছাড়

এই নতুন নিয়মের আওতায়, আবেদনকারীরা বকেয়া করের পুরো টাকা জমা দেওয়ার পরই ওয়েভার স্কিমে ছাড়ের আবেদন করতে পারবেন। মেয়রের অনুমোদনের ভিত্তিতে সেই আবেদন পদ্ধতির মাধ্যমে পরবর্তী সময়ে বকেয়া মেটানোর সময়ে ছাড়ের হিসাব করা হবে।

তবে, আরও কিছু সুবিধা রয়েছে:

যদি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে অনলাইনে কর মেটানো হয়, তবে সুদের ক্ষেত্রে ৫% ছাড় এবং প্রবীণ নাগরিকদের জন্য আরও ১% অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

বর্তমানে কলকাতা পুরসভায় মোট নথিভুক্ত করদাতা ৯ লাখ ৩৫ হাজার।