মঙ্গলেই লাভের মুখ দেখলো ভোডাফোন-আইডিয়া! মোদী ‘ম্যাজিকেই’ কি ঘুরল শেয়ারের চাকা?

গতকাল ভোডাফোন-আইডিয়া (Vodafone Idea) তাদের শেয়ার বাজারে কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্ব বৃদ্ধির খবর জানিয়েছে। এর পরেই দালাল স্ট্রিটে শুরু হয় উত্তেজনা। বাজার খুলতেই, ভোডাফোন-আইডিয়া শেয়ারের দাম এক লাফে ১০ শতাংশ বেড়ে যায়।

গত সপ্তাহে যখন বাজার বন্ধ হয়েছিল, তখন ভোডাফোন-আইডিয়ার শেয়ারের দাম ছিল ৬.৪৮ টাকা। কিন্তু সোমবার ইদের কারণে দালাল স্ট্রিট বন্ধ ছিল। মঙ্গলবার বাজারের প্রথম ঘণ্টায়েই শেয়ারটির দাম বেড়ে পৌঁছে যায় ৭.৪৮ টাকায়।

এদিকে, জিয়ো (Jio)-র বাজারে আধিপত্য বৃদ্ধি পাওয়ার পর থেকে ভোডাফোন-আইডিয়া ধীরে ধীরে সমস্যায় পড়ছিল। একদিকে কমছিল গ্রাহক সংখ্যা, অন্যদিকে ঋণের পরিমাণ বাড়ছিল। তবে ঋণ শোধ করার পরেও সংস্থার জন্য পরিস্থিতি সহজ হয়নি।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে যে গতিতে চলছিল ভোডাফোন-আইডিয়া, তাতে খুব শীঘ্রই তারা ঋণ শোধ করতে না পেরে দেউলিয়া হয়ে যেতে পারত। কিন্তু তা হয়নি। সরকারের পক্ষ থেকে সময়সীমা দেওয়া হয় এবং ভোডাফোন-আইডিয়াকে ঋণ শোধের সুযোগ দেওয়া হয়। এমনকি কিছু ঋণ মকুব করে, তার পরিবর্তে কেন্দ্র তাদের অংশীদারিত্ব কিনে নেয়।

তথ্য অনুযায়ী, এর আগে কেন্দ্রের ভোডাফোন-আইডিয়াতে ২২ শতাংশ অংশীদারিত্ব ছিল। কিন্তু এখন ঘোষণা করা হয়েছে, এটি বৃদ্ধি পেয়ে ৪৯ শতাংশ হতে চলেছে। টেলিকম সংস্থা জানিয়েছে, কেন্দ্রের কাছে তাদের ৩৬ হাজার ৯৫০ কোটি টাকা পাওনা রয়েছে। এই পাওনার পরিবর্তে, ১০ টাকা মূল্যের শেয়ারে ৩ হাজার ৯৫০ কোটি ইক্যুইটি শেয়ার কিনছে কেন্দ্র।

এই ঘোষণা প্রকাশ হওয়ার পরই, ভোডাফোন-আইডিয়ার শেয়ার বাজারে ১০ শতাংশ বেড়ে গেছে, যা বিনিয়োগকারীদের জন্য আনন্দের খবর হয়ে দাঁড়িয়েছে।