BigNews: কেন গ্রেফতার করা হল তাঁকে? অনুব্রত মন্ডলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
August 14, 2022

সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। এবার অনুব্রত মন্ডলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। কী করেছিল অনুব্রত মন্ডল ? কেন গ্রেফতার করা হল তাঁকে ? আজ, রবিবার বেহালা পশ্চিমে গিয়ে অনুব্রতর পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মুখ্যমন্ত্রী বললেন, অনুব্রতকে প্রতি ভোটে ঘরবন্দী করে রাখা হয়। এবার তাঁর বাড়িতে গিয়ে তান্ডব চালিয়েছে সিবিআই। পাশাপাশি, অনুব্রতকে গ্রেফতার করে কী হবে ? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার গরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলকে আসানসোলের শীতলপুরের গেস্ট হাউসে নিয়ে যায় সিবিআইয়ের গোয়েন্দারা। এই মুহূর্তে অনুব্রত মন্ডল রয়েছেন সিবিআই দফতরে।