কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্যের দুর্গতি বাড়ছে ,কাজ করছে না স্নায়ু ! কি জানালেন দিল্লির AIIMS

কমেডিয়ান রাজু শ্রীবাস্তব স্বাস্থ্য। দিল্লির AIIMS সূত্র খবর , তার MRI রিপোর্ট ভালো ফল দেখাচ্ছে না ডাক্তারদের। জানা যায়, এখনো রাজুর স্নায়ুগুলি ঠিক ভাবে কাজ করছে না। যা ঠিক হতে আরো ১০-১১ দিনের সময় লাগতে পারে বলে জানিয়েছেন তার চিকিৎসক। কিন্তু সকলে আসা করছে যে, তিনি খুব শ্রীঘ্রই ঠিক হয়ে যাবেন।

গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জানা যায়, অসুস্থ্য হয়ে আগে তিনি ট্রেডমিলে হাটছিলেন ,তার পর জিম করতে গিয়ে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। তার পর তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় দিল্লির AIIMS এ। সেখান চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান , হৃৎরোগে আক্রান্ত রাজু শ্রীবাস্তব। জিমের ট্রেনার বলেন , ওয়ার্ক আউট করার আগেই তিনি বুকে ব্যথার অনুভব করছিলেন , কিন্তু তিনি সেই ব্যথাকে গুরুত্ব দেননি। এরপরেই ঘটে এই ঘটনা।

কমেডিয়ানের পাশাপাশি তিনি একজন BJP নেতাও। রয়েছে দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার ভালো সম্পর্ক। তাই তার অসুস্থতার খবর প্রকাশে আসতেই তার স্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন প্রধান মন্ত্রী। আশ্বাস দেন পাশে থাকার। এমনকি চিকিৎসা ভালোভাবে হয় তারও নির্দেশ দেন মোদী।