সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
August 14, 2022

দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। গত মাসে ভারতের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। আজ সন্ধ্যা ৭টা থেকে তাঁর ভাষণ সম্প্রচার হবে।
হিন্দি এবং ইংরেজিতে সম্প্রচারের পর দূরদর্শনের আঞ্চলিক চ্যানেলগুলো আঞ্চলিক ভাষায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্য সম্প্রচার করবে। ১৫ই অগাস্ট লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, ভারতে রাষ্ট্রপতির নির্বাচনের গণনায় রেকর্ড জয় পেয়েছিলেন দ্রৌপদী মূর্মু। তিনিই ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আগে তিনি ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন। পেশায় ছিলেন একজন শিক্ষিকা। দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী নেত্রী ও উড়িষ্যার প্রাক্তন বিজেপি এমএলএ। ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হন তিনি।