মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর! সুদের হার কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এপ্রিলের শুরুতেই সুদের হার কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সূত্রের খবর, এপ্রিলের প্রথম সপ্তাহেই রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ০.২৫ শতাংশ রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তাহলে তা মধ্যবিত্তদের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে। কারণ, রেপো রেট কমলেই গৃহঋণ, গাড়ি ঋণ এবং অন্যান্য ঋণের সুদের হার হ্রাস পাবে।

সুদের হার কমার সম্ভাবনা কেন?

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং ঋণের সুদের হার কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিজার্ভ ব্যাঙ্ক যদি রেপো রেট কমায়, তাহলে সাধারণ মানুষের ঋণ পরিশোধের চাপ কিছুটা হ্রাস পাবে।

রেপো রেট কী?

রেপো রেট হল সেই সুদের হার, যার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করে। রেপো রেট কমলে, ব্যাঙ্কগুলিও কম সুদে সাধারণ গ্রাহকদের ঋণ দিতে পারে। ফলে, গৃহঋণ, গাড়ি ঋণ ও পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন মধ্যবিত্তরা।

এপ্রিল থেকে বদলাতে পারে আরও কিছু ব্যাঙ্কিং নিয়ম

শুধু রেপো রেটই নয়, এপ্রিল মাস থেকে বেশ কিছু ব্যাঙ্কিং নিয়মেও পরিবর্তন আসতে চলেছে। যদি আপনি ব্যাঙ্কিং সংক্রান্ত নিয়মগুলি সম্পর্কে সচেতন না হন, তাহলে বিপাকে পড়তে পারেন।

মুদ্রাস্ফীতি কমানোর লক্ষ্যে RBI-এর সিদ্ধান্ত

বিশেষজ্ঞদের মতে, ২০২৫-২৬ অর্থবর্ষে মুদ্রাস্ফীতি কমে ০.৪৭ শতাংশে নেমে আসতে পারে, যা RBI-এর নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করতে এবং বিনিয়োগ সহজ করতে রেপো রেট কমানোর পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ৭-৯ এপ্রিলের মধ্যে RBI-এর মুদ্রানীতি বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এখন অপেক্ষা শুধু RBI-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য!