জোড়া ভূমিকম্প মায়ানমারে, থরথরিয়ে কেঁপে উঠল বাংলাও, দেখুন ভিডিও!

থরথরিয়ে কেঁপে উঠল সবকিছু। শুক্রবার সকালে মায়ানমারে দুটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির ছিল ৭। ভূমিকম্পের তীব্র প্রভাব শুধু মায়ানমার নয়, বাংলাদেশেরও বেশ কিছু অংশ এবং থাইল্যান্ডেও ব্যাপক ক্ষতি করেছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি ১১টা ৫০ মিনিটে মায়ানমারের মান্দালয়ে ঘটে। ভূমিকম্পটির উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এরপর ১২টা ২ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আসে, যার মাত্রা ছিল ৭।
মায়ানমারে ভূমিকম্পের প্রভাব যথেষ্ট বিপজ্জনক হয়েছে। বেশ কিছু ব্রিজ ভেঙে পড়েছে, বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক জায়গায় রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া, থাইল্যান্ডের ব্যাঙ্ককেও এর প্রভাব পড়েছে। নির্মীয়মাণ একটি বহুতল ভেঙে পড়ে এবং বহু হোটেলের সুইমিং পুলে জলোচ্ছাস দেখা গেছে।
BREAKING: Closeup video shows the moment skyscraper collapses in Bangkok, Thailand from powerful earthquake.pic.twitter.com/IKhRrecvQc
— AZ Intel (@AZ_Intel_) March 28, 2025
এদিকে, বাংলাতেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বেশ কিছু স্থানে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকেই জানিয়ে দিয়েছেন, তাঁদের বাড়ির দেয়াল ও জানালা কেঁপে উঠছিল, যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
Small earthquake in 🇹🇭 pic.twitter.com/bYtgRK9c8S
— Alex MacGregor (@alexmacgregor__) March 28, 2025
এই ভূমিকম্পের পর বিভিন্ন জায়গায় উদ্ধারকাজ চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।