‘জেলে থাকতে ভয় নেই’: ফিরহাদ হাকিম

পার্থ চ্যাটার্জির পর এবার নজরে রয়েছে রাজ্যের ১৯ জন মন্ত্রী ও বিধায়ক। জানাগেছে কলকাতা -হাইকোর্টের প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে তাদের বিরুধ্যে শুরু হয়েছে তদন্ত। সম্পত্তি মামলায় আবারও মুখ খুললেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
মন্ত্রী ফিরহাদ হাকিম ইডি’র তদন্ত প্রসঙ্গে বললেন, ‘তদন্তে কোনও ভয় পাচ্ছি না। সবারই তো সামাজিক সম্মান রয়েছে। সেই সামাজিক সম্মান নিয়ে টানাটানি করলে সবার ভয় লাগে। জেলে থাকতে ভয় নেই। বাংলার অনেক নেতাই জেলে ছিলেন। কিন্তু সামাজিক সম্মান যেভাবে রাস্তায় টেনে নামায়, যে ভাবে কিছু কিছু মিডিয়া ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে দেয়, সম্মানটা যাওয়ার ভয় সবার থাকে।’
প্রসঙ্গত, দুর্নীতির দায়ে ইডি’র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তাই নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। আর এবার বাকি মন্ত্রী ও বিধায়কদের বিরুধ্যে তদন্ত করে ইডি যদি কোনো ফের রাঘব বোয়াল পায় তাহলে ফের আরও একবার সরগরম হয়ে পড়বে বাংলার রাজনীতি।