অনুব্রত মন্ডলের জন্য সিবিআইয়ের প্রশ্নমালা, জেনেনিন আপনিও

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের জন্য অনেক প্রশ্ন সাজিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা। সীমান্ত দিয়ে পাচারের সময় গরু পিছু ২০০০ টাকা করে পেতেন বিএসএফ কর্তারা। কাস্টমস অফিসাররা পেতেন ৫০০ টাকা করে।

এগুলির বাইরে, বীরভূম, মালদা এবং মুর্শিদাবাদকে গরুপাচারের সেফ প্যাসেজ হিসেবে ব্যবহারের জন্য প্রভাবশালীদের কাছেও নগদে মোটা টাকা পাঠানো যেত বলে অভিযোগ। সেই সব নথি নিয়ে অনুব্রতর জন্য প্রশ্ন সাজিয়েছে সিবিআই।

প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে।