“কিছু রাজনৈতিক নেতার জন্য, মানুষ সঠিক পরিষেবা পাচ্ছেন না”-ফের বিস্ফোরক চন্দ্রনাথ

শুধুমাত্র বোলপুর হাসপাতালের সুপার নন,তার চেয়েও ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের নির্দেশ এসেছিলো বলেই অনুব্রত মণ্ডলের চিকিৎসার জন্য শুরু হয় তোড়জোড়। এরকমটাই বিশ্বাস কররেন ডাক্তার চন্দ্রনাথ অধিকারী।
সেই সাথে তার প্রশ্ন, কার্ন সেদিন প্রটোকল না মেনে অনুব্রতর বাড়িতে পাঠানো হয়েছে ডাক্তারের দল ?রাজ্যের অবস্থা ব্যবস্থা নিয়ে বর্তমান সরকারের প্রশংসা করেও চন্দ্রনাথের দাবি কিছু রানৈতিক নেতার জন্য মানুষ সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রসঙ্গত,গত বুধবার অনুব্রত মণ্ডলকে বাড়িতে চিকিৎসা করতে গিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। দাবি করেন, বীরভূম জেলা তৃণমূল সভাপতি তাঁকে সাদা কাগজে ‘বেস্ট রেস্ট’ লিখে দেওয়ার কথা বলেছিলেন। চন্দ্রনাথের সেই দাবি ঘিরে শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এর ২৪ ঘন্টার মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হল ওই চিকিৎসককে। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।
অনুব্রত মণ্ডলের বাড়িতে কার নির্দেশে যান বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক চন্দ্রনাথ অধিকারী? এই প্রশ্নের উত্তরই চিকিৎসকের কাছ থেকে জানতে চায় সিবিআই।