ধাপে ধাপে ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি, গদি উলটাতে চলছে ইউনূস সরকারের?

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এক নতুন গুঞ্জন উঠেছে। সরকারি সূত্রে খবর, সোমবার বাংলাদেশ সেনা প্রধান ওয়াকার-উজ-জামান একটি জরুরি বৈঠক ডেকেছিলেন। ওই বৈঠকের পর থেকেই শোনা যাচ্ছে, বাংলাদেশের শাসনক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী এবং গদিচ্যুত হতে পারে মহম্মদ ইউনূস ও তাঁর অধীনে থাকা অন্তর্বর্তী সরকার।

জানা গিয়েছে, সেনা প্রধানের ডাকা এই জরুরি বৈঠকে অংশ নেন পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল, আটজন মেজর জেনারেল এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা। সেনার হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল অত্যন্ত গোপনীয়, তবে বৈঠকের পরই ঢাকায় বিপুল সেনা বাহিনী এবং গাড়ি তলব করা হয়েছে।

সূত্রের দাবি, বাংলাদেশ সেনার নবম ডিভিশনের বাহিনী ইতিমধ্যেই ধাপে ধাপে ঢাকার দিকে এগোতে শুরু করেছে। সেনাবাহিনী দেশজুড়ে তাদের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে এবং বিশেষ করে ঢাকা শহরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে।

এদিকে, গত সপ্তাহেই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছিলেন যে সেনা প্রধান ওয়াকার-উজ-জামান মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চাননি। তাঁর মতে, “মহম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা রয়েছে, তিনি দোষী সাব্যস্ত ব্যক্তি। একজন কনভিক্টেড ব্যক্তি কীভাবে দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন?”

এই সব ঘটনা মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা এবং সেনাবাহিনীর শক্তির প্রভাব নিয়ে নানা জল্পনা বৃদ্ধি পেয়েছে। শাসন ক্ষমতার পরিবর্তনের বিষয়ে কী ঘটতে চলেছে, তা নিয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।