মালিকের জীবন রক্ষায় নিজের প্রাণ বলি দিল পিটবুল, সাপের ১২টি টুকরো করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পোষ্য

প্রভুর প্রাণ রক্ষায় নিজের প্রাণ বলি দিল এক সাহসী পোষ্য পিটবুল। কর্ণাটকের কাট্টায়া গ্রামে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা, যেখানে এক বিশালাকার কিং কোবরা আক্রমণ করলে মালিককে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে পিটবুলটি

৪০ মিনিটের রোমহর্ষক লড়াই

ঘটনাটি ঘটে একটি পোল্ট্রি খামারে। জানা যাচ্ছে, ১২ ফুট লম্বা কিং কোবরা হঠাৎই ঢুকে পড়ে খামারে, যেখানে মালিক ও কর্মচারীরা কাজ করছিলেন। হঠাৎই সাপের উপস্থিতি টের পেয়ে ঝাঁপিয়ে পড়ে পোষ্য পিটবুল

সাপের সঙ্গে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই, যা প্রায় ৪০ মিনিট ধরে চলে। অবশেষে কোবরা পিটবুলের আক্রমণে ছিন্নভিন্ন হয়ে মারা যায়। তবে এই তীব্র লড়াইয়ে মারাত্মকভাবে আহত হয় সাহসী পিটবুলটি। বিষধরের দংশনে শেষ পর্যন্ত প্রাণ হারায় পোষ্যটি

#Karnataka | A pit bull dog saved a family and labourers from being attacked by a cobra and died after a 40-minute fight. Before dying, six-year-old Bheema cut the 12-foot-long cobra into 11 pieces.

Know more 🔗 https://t.co/Caa3KVSLI7 pic.twitter.com/dbAJWaY7Ae
— The Times Of India (@timesofindia) March 21, 2025

সাহসিকতায় মুগ্ধ নেটদুনিয়া

পিটবুলের এই প্রভুভক্তি ও সাহসিকতার কাহিনি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় পোষ্যটির আত্মত্যাগের প্রশংসায় ভরিয়ে দেন সবাই। অনেকে মন্তব্য করেন, “প্রকৃত বন্ধুত্ব ও ভালবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল এই পোষ্য।”

মালিকের প্রতিক্রিয়া

এই ঘটনার পর পোষ্য হারিয়ে গভীর শোকে ভেঙে পড়েছেন মালিক। তিনি বলেন, “আমার প্রাণ রক্ষার জন্য ও নিজের জীবন দিয়ে দিল। কখনও ভুলব না আমার এই সাহসী বন্ধুকে।”

এই ঘটনা আবারও প্রমাণ করল, পোষ্য শুধু জীবজন্তু নয়, তারা প্রকৃত বন্ধু এবং পরিবার সদস্যের চেয়েও বেশি কিছু