যেসব রাশির জাতকদের জন্য অশুভ সূর্যগ্রহণ, কোন কোন রাশি তালিকায় আছে দেখুন?

জ্যোতিষশাস্ত্রে গ্রহ, নক্ষত্র ও রাশির পরিবর্তনের মাধ্যমে জীবনে বিভিন্ন প্রভাব পড়ে। বছরে চারটি গ্রহণ ঘটে—দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। চলতি বছর ১৪ মার্চ প্রথম চন্দ্রগ্রহণ ঘটে গিয়েছে। এবার আসছে ২৯ মার্চের প্রথম সূর্যগ্রহণ, যা বেশ কিছু রাশির জন্য কঠিন সময় আনতে চলেছে।

যেসব রাশির জাতকদের জন্য অশুভ সূর্যগ্রহণ

মেষ রাশি

এই সময় কর্মক্ষেত্র ও ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। বিনিয়োগের আগে সতর্ক থাকুন, না হলে লোকসানের সম্ভাবনা রয়েছে। মাথাব্যথা ও মানসিক চাপ বাড়বে। তাই শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

তুলা রাশি

ব্যবসায়ীরা এই সময়ে অর্থহানির সম্মুখীন হতে পারেন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে, দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ থাকবে, তাই ধৈর্য ধরে কাজ করুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে।

মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য এই সময় চরম সতর্কতার। আইনি সমস্যার সম্ভাবনা রয়েছে, ঋণের বোঝা বাড়তে পারে। অফিসের সহকর্মীদের সঙ্গে অশান্তি বাড়বে। অযথা বিতর্কে না জড়িয়ে মাথা ঠান্ডা রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য ব্যবসায় বিনিয়োগের সময় নয়। নতুন ব্যবসা শুরু করলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের ফল আশানুরূপ হবে না। তবে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

সূর্যগ্রহণের সময় কী করবেন?

  • সূর্যদেবকে তামা, গুড় ও গম নিবেদন করুন
  • সূর্যদেবকে জল অর্পণ করুন
  • গ্রহণের সময় কোনও শুভ কাজ এড়িয়ে চলুন
  • সংযম রেখে, ধৈর্য ধরে সকল কাজ করুন।

এই গ্রহণে উপরের রাশিগুলির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কোনও দুর্ভাবনার কিছু নেই, ধৈর্য ও পরিশ্রমই সব সমস্যার সমাধান।