BigNews: গ্রেফতারির পর কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত কে? জেনেনিন লাইভ আপডেট

আজ সকালেই গ্রেফতার করা হয়েছে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর থেকে জানা গেছে অনুব্রত কে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা অথবা দুর্গাপুরের সিবিআই দফতরে। আর সেখানে গিয়ে তাকে করা হতে পারে ম্যারাথন জেরা।

অনুব্রত কে গাড়িতে তোলার পর সোজা রাস্তায় রওনা দেয় সিবিআই আর তারপরেই শুরু হয় জল্পনা কোথায় নিয়ে জয়া হচ্ছে বীরভূমের এই ত্রিবিনামূল নেতাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই মুহূর্তে বীরভূম জেলা পেরিয়ে বর্ধমানে ঢুকেছে সিবিআইয়ের কনভয়।

প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে। আর এবার গরু পাচার কান্ডে তার দেহ রক্ষীকে তলব করেছে সিবিআই ফলে ফের সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল।