BigNews: অনুব্রত কে নিয়ে বড় পদক্ষেপ CBI-এর, আর ‘পালিয়ে’ লাভ নেই

জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের বোলপুরের ক্যাম্প অফিসে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডল কে। তাকে এতদিন সাক্ষী হিসেবে নোটিশ দিয়ে তলব করা হয়েছিল। আর এবার তাকে জেরা করা হবে অভিযুক্ত হিসেবে।
যার ফলে আরও ফেঁসে গেলেন অনুব্রত সিবিআইয়ের জালে। তদন্তে অসহযোগিতার অভিজোগে ইতিমধ্যেই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কেও গ্রেফতার করেছে সিবিআই। যদিও নিয়ম অনুসারে গ্রেফতারের পর এখনো অনুব্রত মণ্ডলকে দিয়ে নথিতে সই করানো হয়নি।
প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে। আর এবার গরু পাচার কান্ডে তার দেহ রক্ষীকে তলব করেছে সিবিআই ফলে ফের সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল।