“১৫ তেই জীবনের প্রথম সঙ্গম”-ছোট থেকেই নারী ঘেঁষা রণবীরকেই পছন্দ দীপিকা-আলিয়াদের!

বলিউডের কাপুর পরিবারের ‘চকোলেট বয়’ রণবীর কাপুরের প্রেমজীবন সবসময়ই আলোচনার কেন্দ্রে থেকেছে। ছোটবেলা থেকেই নারীদের প্রতি তার আকর্ষণ এবং বিতর্কিত জীবনযাপন নিয়ে কম জল্পনা হয়নি। তবে এই সবকিছু পেরিয়ে আজ তিনি আলিয়া ভাট এবং তাঁদের কন্যা রাহাকে নিয়ে এক সুখী পরিবারের অধিকারী।
কৈশোরের দিনগুলো
রণবীর নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ১৫ বছর বয়স থেকেই তিনি নারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন। অকপটে জানিয়েছিলেন, ওই বয়সেই তিনি জীবনের প্রথম অন্তরঙ্গ অভিজ্ঞতা লাভ করেন। তবে তিনি এও বলেছিলেন, “ভালোবাসা ছাড়া অন্তরঙ্গতা অত্যন্ত খারাপ অভিজ্ঞতা।” এই বয়সে শুধু নারীদের সঙ্গেই নয়, মাদকের সঙ্গেও তার পরিচয় হয়। তামাক সেবন শুরু হয় ১৫ বছরে, আর কলেজে পা দিয়ে মাদকের নেশায় আসক্ত হন তিনি। পরে অনেক কষ্টে এই নেশা ত্যাগ করেন রণবীর।
বলিউডে প্রেমের সফর
২০০৭ সালে ‘সাঁওয়ারিয়া’ দিয়ে বলিউডে পা রাখার পর রণবীরের প্রেমজীবন নতুন মাত্রা পায়। তাঁর সম্পর্কের তালিকায় যুক্ত হয় দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নাম। বয়সে ও অভিজ্ঞতায় সিনিয়র নায়িকাদের সঙ্গেও তিনি সম্পর্কে জড়িয়েছিলেন। দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক ‘বচনা এ হাসিনো’র সময় থেকে শুরু হয়, যা পরে ভেঙে যায়। এরপর ক্যাটরিনার সঙ্গে দীর্ঘ সম্পর্কও শেষ হয় বিয়ের আগে। তবে রণবীরের জনপ্রিয়তা এবং আকর্ষণ এতটাই ছিল যে, তাঁর অতীত জানা সত্ত্বেও কোটি তরুণী ভক্ত ছাড়াও এই অভিনেত্রীরা তাঁকে পেতে প্রতিযোগিতায় নেমেছিলেন।
আলিয়ার জয়
সবাইকে পেছনে ফেলে রণবীরের জীবনে শেষ হাসি হাসেন আলিয়া ভাট। ২০১৮ সালে ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ের সময় তাঁদের সম্পর্ক শুরু হয়। ২০২২ সালে বিয়ের মাধ্যমে এই সম্পর্ক স্থায়ী রূপ পায়। আলিয়ার সঙ্গে রণবীরের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে, এবং তিনিই রণবীরকে বাসর ঘর পর্যন্ত নিয়ে যান।
সুখের সংসার
আজ রণবীর কাপুর এক সন্তানের গর্বিত পিতা। তাঁদের ৩ বছর বয়সী কন্যা রাহা এই দম্পতির জীবনে আনন্দের প্রতীক। আলিয়া ও রাহাকে নিয়ে রণবীরের তিন জনের পরিবার এখন বলিউডের ‘পিকচার পারফেক্ট ফ্যামিলি’র উদাহরণ। প্রেম, বিতর্ক, নেশা—এসব পেরিয়ে রণবীর এখন স্থিতিশীল জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন।
তাঁর ভক্তদের কাছে রণবীর এখনও সেই চকোলেট বয়, তবে এখন তিনি একজন দায়িত্বশীল স্বামী ও পিতা হিসেবেও সমান জনপ্রিয়।