৮ দিনের মিশন, অথচ মহাকাশে কাটল ৩০০ দিন! এতদিন ধরে কি কি খেয়ে থাকলেন সুনীতা-বুচ?

৮ দিনের মিশন, অথচ মহাকাশে কাটল ৩০০ দিন! আন্তর্জাতিক স্পেস স্টেশনে কার্যত বন্দি হয়ে ছিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
পাহাড় বা সমুদ্র সফরে গিয়ে অতিরিক্ত এক-দু’দিন থেকে গেলেও খাবার, জামাকাপড় নিয়ে টানাটানি পড়ে যায়। কিন্তু মহাকাশে? সেখানে তো পরিস্থিতি আরও কঠিন। এতদিন ধরে কীভাবে বেঁচে ছিলেন সুনীতা ও বুচ?
মহাকাশে থাকলেও খাবারের সমস্যায় পড়তে হয়নি তাঁদের। ব্রেকফাস্ট সিরিয়াল, গুঁড়ো দুধ, পিৎজা, শ্রিম্প ককটেল, রোস্টেড চিকেন, টুনা মাছ—সবই ছিল তাঁদের মেনুতে।
তবে তাজা শাকসবজি বা ফল পাওয়া যায় না মহাকাশে। তাই তাঁরা প্যাকেটজাত শুকনো ফল ও সবজি খেতেন। তিন মাসে একবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তাজা খাবার পাঠানো হয়। সেগুলিই সংরক্ষণ করে খেতেন তাঁরা।
পৃথিবী থেকেই রান্না করা মাছ-মাংস প্যাকেটজাত করে পাঠানো হয়। মহাকাশে গিয়ে ফুড ওয়ার্মার দিয়ে সেগুলি গরম করে খেতেন তাঁরা।
ডিহাইড্রেটেড স্যুপ, স্ট্যু, ক্যাসেরোলও ছিল তাঁদের খাদ্য তালিকায়। শুধু জল মিশিয়ে নিলেই তৈরি খাবার।
স্পেস স্টেশনে ৫৩০ গ্যালনের জলের ট্যাঙ্ক রয়েছে। সেই জল দিয়েই খাবার প্রস্তুত করতেন সুনীতারা।
মহাকাশে দীর্ঘ ৩০০ দিন কাটানোর পরও সুনীতা ও বুচের মানসিক ও শারীরিক সুস্থতা প্রমাণ করে, আধুনিক প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে মহাকাশ অভিযানে সবরকম চ্যালেঞ্জ সামলানো সম্ভব।