কবে, পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামসরা? সুখবর জানালো NASA

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী নভশ্চরদের পৃথিবীতে ফেরার অপেক্ষা শেষ হতে চলেছে। সম্প্রতি নাসার তরফে জানানো হয়েছে, তাদের ফিরতি যাত্রার সময় আগেই এসে যেতে পারে। যদিও এর আগে খবর ছিল যে, ১৯ মার্চ (বুধবার) ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে ক্রু ৯ স্টেশন থেকে আনডক হবে এবং ২০ মার্চ সকালে পৃথিবীতে ফিরে আসবে। তবে এখন জানা গেছে যে, আবহাওয়া অনুকূল থাকার কারণে তাদের ফেরার সময় একদিন আগেই হতে পারে।
বৃহস্পতিবার, ২০ মার্চের বদলে আগামীকাল, ১৮ মার্চ (বুধবার) ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে ক্রু নাইনের আনডকিং কার্যক্রম শুরু হবে। এরপর ১৭ ঘণ্টা পরে, অর্থাৎ ১৯ মার্চ ভারতীয় সময় সকাল ৩টা ২৭ মিনিটে ক্রু ৯ ক্যাপসুলটি ফ্লোরিডা উপকূলে পৌঁছাবে। নাসা এবং স্পেস এক্সের বিজ্ঞানীরা একযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিকল্পনা অনুযায়ী, আগামীকাল সকাল ৮টা ১৫ মিনিট থেকে আনডকিংয়ের প্রস্তুতি শুরু হবে এবং সুনীতারা ফেরার জন্য মহাকাশ স্টেশন ছাড়বেন।
ক্রু ৯-এ সুনীতা উইলিয়ামস ছাড়াও, নভশ্চর বুচ উইলমোর এবং আরও দুই নভশ্চরও আছেন। তারা মহাশূন্যে দীর্ঘ সময় কাটানোর পর, পৃথিবীতে ফিরে এসে নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্যে পড়বেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাশূন্যে দীর্ঘ সময় থাকার ফলে, তাদের শরীরে নানা শারীরিক পরিবর্তন ঘটতে পারে। হার্ট দুর্বল হতে পারে, চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে, ব্রেনে জল জমতে পারে এবং হাড়ের ঘনত্ব কমতে পারে—এই ধরনের শারীরিক সমস্যা তাদের সামনে আসতে পারে।
বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, “মহাশূন্যে দীর্ঘ সময় থাকার ফলে শরীরের নানা ক্ষতি হতে পারে। সুনীতা এবং তার সহযাত্রীদের জন্য নানা পরীক্ষা-নিরীক্ষা করতে হবে, যাতে তাদের শরীর পুনরুদ্ধারের পথে এগিয়ে যেতে পারে।”
এখন, সবার চোখে সুনীতাদের পৃথিবীতে ফিরে আসার দিনক্ষণ। তাদের সফল প্রত্যাবর্তন শুধু মহাকাশ গবেষণার জন্যই নয়, ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের জন্যও একটি গর্বের বিষয়।