BigNews: বাস ড্রাইভারদের বেড়ে গেলো বেতন, জেনেনিন এবার কত টাকা করে পাবেন?

উৎসবের মরসুমে পশ্চিমবঙ্গের সরকারি বাসচালকদের জন্য এল সুখবর। দীর্ঘ আট বছর পর চুক্তিভিত্তিক বাসচালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই দীর্ঘদিনের দাবি পূরণ হল।

আট বছর পর বেতন বৃদ্ধি

সর্বশেষ ২০১৭ সালে চুক্তিভিত্তিক বাসচালকদের বেতন বাড়ানো হয়েছিল। তারপর থেকে আর কোনও বৃদ্ধি হয়নি। এবার ২০২৫ সালে ফের তাঁদের বেতন বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য। এতদিন ড্রাইভারদের মাসিক বেতন ছিল ১৩,৫০০ টাকা, যা এখন বেড়ে হচ্ছে ১৬,০০০ টাকা। নবান্ন সূত্রে জানা গেছে, ২০ বছরের চাকরির মেয়াদে বেতন সর্বোচ্চ ৩২,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। কর্মজীবনের মেয়াদ অনুযায়ী পাঁচটি ধাপে এই বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে।

কন্ডাক্টরদের জন্যও সুখবর?

সূত্রের খবর, বাসচালকদের পাশাপাশি সরকারি বাসের কন্ডাক্টরদের বেতন বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় রয়েছে। যদিও এখনও এ নিয়ে সরকারি ঘোষণা আসেনি।

মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপরতা

সম্প্রতি এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে তীব্র ভর্ৎসনা করে বলেছিলেন, “রাস্তায় সরকারি বাসের সংখ্যা এত কম কেন? যাত্রীদের সময়মতো বাস না পাওয়ায় সমস্যা হচ্ছে।” এরপরই তৎপর হন মন্ত্রী। রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখে বাসচালকদের বেতন বৃদ্ধির বিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু হয়।

কবে থেকে মিলবে বর্ধিত বেতন?

জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি কার্যকর হবে। মার্চ মাসের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়াও পাবেন চালকরা। ফলে, উৎসবের মুখে এই ঘোষণা বাসচালকদের মধ্যে আনন্দের জোয়ার এনেছে।

রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাসচালকরা। তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে।

প্রতিবেদন: বিশাল দাস