হাসপাতালে ভর্তি A .R Rahaman, জেনেনিন কী হল অস্কারজয়ী সুরকারের?

বিশ্বখ্যাত ও অস্কারজয়ী সুরকার এ আর রহমান বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে, রবিবার সকালে তাঁকে চেন্নাইয়ের গ্রিমস রোডে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর অনুযায়ী, সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে ভর্তির পর এ আর রহমানের ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম-সহ বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। বিশ্বস্ত সূত্রের তরফে জানানো হয়েছে যে, হাসপাতাল কর্তৃপক্ষ রহমানের অ্যাঞ্জিওগ্রাম করার কথাও বিবেচনা করছেন। তবে এখনও পর্যন্ত তাঁর স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত কোনও আপডেট প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, সম্প্রতি এ আর রহমানের ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা লেগেছে। কিছুদিন আগেই তাঁর স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দীর্ঘ দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়। এই ঘটনার পর তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে।
সঙ্গীত জগতে তাঁর অবদানের জন্য সারা বিশ্বে সম্মানিত এ আর রহমান দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই প্রার্থনা করছেন তাঁর অনুরাগীরা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর চিকিৎসা চলছে এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।