Bihar: কতবার শিবির বদলেছেন বিহারের নীতিশ? দেখেনিন একঝলকে

নীতিশ কুমার গতকাল রাজ্যপাল ফাগু চৌহানের কাছে নিজের ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন নীতীশ। যার অর্থ বিহারে সরকারিভাবে এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জমানার অবসান ঘটলো। এই জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।আর তারপরেই আবার ক্ষমতায় ফিরতে নীতিশ কুমার যোগ বিরোধী শিবিরে।
তবে শুধু এবারেই নয়, এর আগেও একাধিকবার নীতিশ কুমার বদলেছেন তার শিবির –
১৯৯৪-সালে নীতিশ জনতা দল ছেড়ে তৈরী করেন সমতা পার্টি। সেই সময় বাজপেয়ী সরকারের মন্ত্রী হন
২০০৩ -নীতিশ তৈরী করেন জনতা দল ইউনাইটেড
২০১৩-নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার পর NDA ছেড়ে বেরিয়ে আসেন নীতিশ
২০১৫-সালে আরজেডির সঙ্গে সরকার গড়েন
২০১৭ -সালে ফের এনডিএ
২০২২-গত বিধানসভায় কোনোক্রমে বিহারে সরকার গড়ে NDA মুখ্যমন্ত্রী হন নীতিশ। সেই NDA ছেড়ে এবার ফের বেরোলেন তেজস্বীর বার বার দল বদলকারী চাচা।
প্রসঙ্গত, বিহারের রাজনীতিতে যে জল্পনা শুরু হয়েছিল, সেটাই এবার সত্যি হলো। রাজ্যটির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। মঙ্গলবার (৯ আগস্ট) রাজ্যপাল ফাগু চৌহানের কাছে নিজের ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন নীতীশ। যার অর্থ বিহারে সরকারিভাবে এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জমানার অবসান ঘটলো। এই জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ইস্তফা দেওয়ার পর বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার দলের সব সংসদ সদস্য ও বিধায়ক একযোগে এনডিএ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম বিহার সংকট নিয়ে সরকারিভাবে মুখ খুললেন তিনি। নীতীশ পদত্যাগ করার অর্থ তার গোটা মন্ত্রিসভা ভেঙে গেলো। এই মন্ত্রিসভায় ১৬ জন বিজেপির মন্ত্রীও ছিলেন। তারাও পদ হারালেন।
আর তারপরেই উঠেছে প্রশ্ন নীতিশ কুমার শুধু এবারই নয়