সাবধান! করোনা ভাইরাসের পর চিনে উদ্বেগ বাড়াচ্ছে ‘ল্যাঙ্গা’ ভাইরাস, আক্রান্ত ৩৫ জন
August 10, 2022

করোনা কিছুটা স্থিমিত হতে না হতেই সারা বিশ্বে নতুন আতংক হয়ে বাড়ছে মানকিপক্স। আর এবার চীন থেকেই উঠে আসছে নতুন এক ভাইরাসের নাম। জানা গেছে নতুন এই ভাইরাসের নাম হেনিপা ভাইরাস ,যা ল্যাঙ্গা হেনিপা ভাইরাস নামেও পরিচিত।
নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন চীনের হেনান ও শানডং প্রদেশের ৩৫ জন। নতুন এই মরণ ভাইরাসের কোনও ওষুধ বা ভ্যাকসিন না থাকায় চিকিৎসকদের কাছে সাধারণ চিকিৎসা ছাড়া বিশেষ কিছু করার থাকছে না।
অপরদিকে, প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।