“আমি এখনও আবেদনময়ী”-৪৫ ছুঁইছুঁই বয়সেও নিজের প্রতি আত্মবিশ্বাসী করিনা

বয়স ৪৫-এর কাছাকাছি এলেও নিজেকে এখনও আবেদনময়ী মনে করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। চেহারায় বয়সের ছাপ পড়া বা বলিরেখা নিয়ে তার কোনো আপত্তি নেই। তার মতে, ২৫-৩০ বছর বয়সে তিনি যেমন ছিলেন, এখনও তেমনই আছেন—শুধু সুখের পরিমাণটা বেড়েছে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে কারিনার সঙ্গে দেখা হয় প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের। মঞ্চে দুজনে কথা বলেছেন, হাসাহাসি করেছেন, এমনকি একে অপরকে জড়িয়েও ধরেছেন। ২০০৭ সালে ‘জাব উই মেট’ ছবির পর তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছিল। তখন কারিনার বয়স ছিল ২৭। এরপর ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খান পটৌদীকে।
হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে এক সাক্ষাৎকারে কারিনা বলেন, “২০-এর দশকে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী।” এই কথোপকথনে উঠে আসে তারকাদের ‘কসমেটিক সার্জারি’র প্রসঙ্গ। জিলিয়নের দাবি, চলচ্চিত্র জগৎ তারকাদের এ ধরনের কৃত্রিম পদ্ধতি গ্রহণে বাধ্য করে। তিনি বলেন, “অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা একটা নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তবে এর জন্য তাদের নানা সমালোচনাও শুনতে হয়।”
কারিনা এ প্রসঙ্গে নিজের মত জানিয়ে বলেন, “আমার মনে হয়, এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো বলিরেখাগুলো দেখতে ভালোবাসি। এগুলো আমাকে আরও আবেদনময়ী করে তোলে। চল্লিশে এসে আমি নিজেকে আগের চেয়ে বেশি সুখী মনে করি।” তিনি আরও যোগ করেন, “২০-৩০ বছরে যেমন ছিলাম, তার চেয়ে এখন বেশি ভালো আছি। বয়স বাড়ার এই স্বাভাবিক প্রক্রিয়াকে আমি মেনে নিতে চাই। এখনও অতটা বয়স হয়নি যে আমি দুনিয়া কাঁপাতে পারব না।”
গত বছর কারিনাকে দেখা গেছে ‘বাকিংহাম মার্ডারস’ এবং ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে। এরপর তিনি অভিনয় করবেন মেঘনা গুলজারের পরিচালনায় একটি ছবিতে, যার নাম এখনও চূড়ান্ত হয়নি। বয়স বাড়লেও কারিনার আত্মবিশ্বাস আর কাজের প্রতি ভালোবাসা তাকে এখনও বলিউডের শীর্ষে রেখেছে।